দুর্গাপুরে ত্রাণ সহায়তা দিলো উপজেলা সমাজসেবা কার্যালয়
- প্রকাশের সয়ম :
সোমবার, ১৮ মে, ২০২০
-
৮৩
বার দেখা হয়েছে

দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা।। করোনা ভাইরাস (কভিড-১৯) উপজেলা সমাজসেবা কার্যালয় দুর্গাপুর নেত্রকোনা কর্তৃক পল্লী মাতৃকেন্দ্র হতে প্রাপ্ত বিশেষ অনুদান তহবিল থেকে সোমবার করোনা ভাইরাসে কারনে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ব্যাক্তিদের মাঝে খাদ্য সহায়তা উপকরন বিতরন করা হয়। স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার নগদ টাকা ও ত্রান সামগ্রী বিতরন করেন।
বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, পৌর মেয়র আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মো: আ: হান্নান, সহ সভাপতি সুমন চৌধুরী পাভেল সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রতিজনকে ৫ কেজি চাল,২ কেজি আলু, ১/২কেজি ডাল,লবন ১ কেজি, ১ লিঃ সোয়বিন তেল,সাবান-২ টি
করে বিতরন করেন ।
তাছাড়া ক্যান্সারে আত্রুান্ত ০১ জন ব্যক্তির মাঝে চিকিৎসা অনুদান বাবদ ৫০ হাজার টাকা বিতরন করা হয় ।
Please Share This Post in Your Social Media