নিজস্ব প্রতিবেদক।। করোনা প্রতিরোধ ও জনস্বার্থে খাদ্য, ওষুধ, নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া রাজশাহী মহানগর ও জেলার সব ধরণের মার্কেট, শপিংমল, দোকান বন্ধ থাকবে।মঙ্গলবার (আগামীকাল) থেকে এই বন্ধ কার্যকর করা হবে। আজ সোমবার বিকেলে জেলা আইন-শৃঙ্খলা কোর কমিটির সভায় এ সিদ্ধান্তত নেয়া হয়।
রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক জানান, রাজশাহীর মার্কেট ও শপিংমলগুলো খোলা রাখা হলেও কোন রকম স্বাস্থ্যবিধি মানা হচ্ছিলো না। বিপুল সংখ্যকজনগণকে ঠেকানো যাচ্ছে না। এ অবস্থায় করোনা প্রতিরোধের স্বার্থে রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কোন কমিটির সভা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়।
সভায় জনস্বার্থে রাজশাহী জেলা ও মহানগরের ওষুধ ও নিত্যপণ্য ছাড়া সব ধরণের মার্কেট, শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। কাল মঙ্গলবার সকাল থেকেই কঠোরভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
সভায় জেলা প্রশাসক হামিদুল হক ছাড়াও জেলা পুলিশ সুপার, মহানগর পুলিশের প্রতিনিধিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।