করোনা পরবর্তী পৃথিবীতে মানুষের জীবনের মান উন্নয়নে প্রাকৃতিক সম্পদের ওপর নজর দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের ইকোনমিক ও সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক- ইউএসক্যাপের সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইতিহাসে এই প্রথমবারের মতো এই সেশনটি ‘ভার্চুয়ালি’ হলো।
এবারে সম্মেলনের প্রতিপাদ্য ছিল টেকসই উন্নয়নের জন্য অর্থনীতি, পরিবেশগত সহযোগিতা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র সম্পদ ব্যাবহারে কয়েকটি সুপারিশ দেন। দেশগুলোকে সমুদ্র সম্পদ ব্যবহারে জ্ঞান এবং প্রযুক্তি বিনিময়, দারিদ্র দূরীকরনে মৎস সম্পদ ব্যবহারে একটি ‘কমন প্লাটফর্ম’ গড়ে তোলার কথা বলেন তিনি।
পরিবেশ দূষণ, সমুদ্র দূষণ ঘটায় এবং সমুদ্র সম্পদকে হুমকীর মুখে ফেলে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।