আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পবিত্র-উল-আযহা উপলক্ষে যশোরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন যশোর পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন পিপিএম ।
রবিবার (২৪ মে) দুপুরে নারী ফুটবলারদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।
পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, নিরবিচ্ছিন্ন যান চলাচলের জন্য নিরাপত্তাসহ জেলার আভ্যন্তরীন ও মহাসড়ক সমূহে ট্রাফিক ব্যবস্থাপনায় ক্লোজ সার্কিট ও ইন্টারনেট প্রটোকল ক্যামেরা ব্যবহৃত হয়েছে।
তিনি আরও বলেন বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত পবিত্র-উল-আযহা নারায়ণগঞ্জবাসীর জন্য বয়ে আনুক ত্যাগের প্রকৃত আনন্দ। ঈদ আনন্দ নিশ্চিতকল্পে নিরাপদ পরিবেশ ও অত্র জেলার উপর দিয়ে যাওয়া মহাসড়কগুলোতে নিরবিচ্ছিন্ন যান চলাচলের সাবির্ক নিরাপত্তার লক্ষ্যে যশোর জেলা পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
শান্তিপূর্ন ও নিরাপদ পরিবেশে যশোরবাসীর ঈদ-উল-আযহা উদযাপনে সন্তুষ্টিই জেলার পুলিশের প্রত্যাশা ও স্বার্থকতা।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সকল যশোরবাসীর জন্য জেলার পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভ কামনা করেন তিনি।