ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠির রাজাপুরে নিজ বাড়ি থেকে মোঃ মনিরউজ্জামান মনির খান (৫০) নামক একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যেও মৃত দেহ উদ্ধার করেছ রাজাপুর থানা পুলিশ।
তিনি উপজেলা সদর ইউনিয়নের পূর্ব ফুলহার গ্রামের প্রয়াত ওয়াজেদ আলী খানের ছেলে। মৃত মনিরউজ্জামান এছাড়াও উপজেলা সদরের খান ফ্যাশনের মালিক ছিলেন।
সোমবার (২৫ মে) রাতে উপজেলা সদরের টিঅ্যান্ডটি সড়কের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, করোনা সংক্রমণ রোধে মনিরউজ্জামান মনির এর স্ত্রীসহ দুই মেয়ে যশোরের বাড়িতে রয়েছে। মনির একাই এ ভবনে থাকতো। ঘটনার দিন রাতে হঠাৎ মনিরের বাড়ির গেটের মধ্যে শব্দ পেয়ে এলাকাবাশি এগিয়ে আসেন। এসময় তারা একটি ভিজা গামছা ও লুঙ্গী সহ মনিরকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এবং তার হাতে বিদ্যুতে পোড়া চিহ্নিও দেখতে পান প্রতিবেশিরা। এসময় মনিরকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবুল খায়ের মাহম্মুদ রাসেল সাংবাদিকদের বলেন, মনির কে মৃত অবস্থায় আনা হয়েছে। তার হাতে বিদ্যুতে পোড়া একটি চিহ্ন রয়েছে। চিকিৎসকের উধৃতি দিয়ে রাজাপুর থানার ওসি মোঃ জাহিদ হোসেন বলেন, বিদ্যুতায়িত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।