নিজস্ব প্রতিবেদক।। প্রচন্ড ঝড় বৃষ্টির মাঝেও রাতের আধারেও থেমে নেই চুয়াডাঙ্গা পুলিশ সুপারের উপহার সামগ্রীর খাদ্য সহায়তা প্রদান। বাড়ি বাড়ি খাদ্য উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
বুধবার সন্ধায় নগরীতে ঝড়ের কবলে অসহায় হয়ে পড়া লোকজনকে এ ত্রান সহায়তা প্রদান করেন।
জানা যায়, চুয়াডাঙ্গার মানবিক পুলিশ সুপারের নির্দেশে ঝড় বৃষ্টির রাতেও থেমে নাই গৃহবন্দি, অসহায়, দরিদ্র ও কর্মহীন, অভুক্তদের বাড়ির দরজায় খাদ্য উপহার সামগ্রী পৌছানোর কার্যক্রম।
পুলিশ সুপারের ঐকান্তিক চেষ্টা ও তাঁর তদারকিতে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই গৃহবন্ধি, কর্মহীন, অসহায়, দরিদ্র মানুষদের বাড়ি বাড়ি ঝড়, বৃষ্টি, উৎসব উপেক্ষা করে রাতের আধারে খাদ্য উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে পুলিশ সুপার।