মণিরামপুর( যশোর)অফিস।। ঘূর্ণিঝড় আম্ফানে মনিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের এক অসহায় দিনমজুরের পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের একমাত্র থাকার আশয়স্থলটি ভেঙে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে অন্যত্র অবস্থান করছে।
৫ জুন এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত মো: ফিরোজ হোসেন (৩৫) বলেন, মর্মান্তিক ঘূর্ণিঝড় আম্ফান বাতাসের তীব্রগতিতে আমার ঘরের ছাউনি টিনের চাল উড়ে যায়। ঘরের পাশে থাকা দুইটি গাছ প্রচন্ড ঝড়ে ভেঙে আমার ঘরটির উপরে পড়ে সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে যায়। ঝড়ের আগেই সেখান থেকে পরিবার নিয়ে সরে আসার কারণে ঘর ছাড়া কারো তেমন কোন ক্ষতি হয়নি বলে জানান তিনি
এসময় তিনি আরও বলেন, আমি একজন রাজমিস্ত্রি। করোনার কারণে সকল কার্জক্রম বন্ধ থাকায় পরিবার নিয়ে পড়েছি বিপদের মুখে। মাঠে কোন জমি জায়গা নাই। সরকারীভাবে যদি আমি কোন সহায়তা পেতাম তাহলে খুব উপকার হতো।
শ্যামকুড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর ডা.মো: মোস্তফা কামাল ভেঙ্গে পড়া ঘরটি পরিদর্শন সময় তাদেরকে সরকারি ঘর পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদে আবেদন করতে বলেন।