চরফ্যাশন সংবাদদাতা : চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসাৃনাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মাতা, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা আবদুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্তায় তিনি শেষ নিঃশেষ ত্যাগ করেন।মৃত্যুর বিষয়টি বরিশাল জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্পাদক এড. কাইয়ুম খান কায়সার নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় বরিশালে সমাহিত করা হবে।
মরহুমার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন সাবেক পরিবেশ ও বন মন্ত্রণালয়ে উপমন্ত্রী ভোলা৪ চরফ্যাশন ও মনপুরা আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ও চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন আখন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম ভিপি,দক্ষিণ থানার ৯চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবদুর রব মিয়া প্রমূখ ।