রাজবাড়ীতে করোনার প্রকোপ: নতুন আক্রান্ত আরও ৩২
- প্রকাশের সয়ম :
বুধবার, ১ জুলাই, ২০২০
-
১১৫
বার দেখা হয়েছে

মেহেদী হাসান।। রাজবাড়ী জেলায় গত ২৪ ঘন্টায় ৩২ জন করোনা পজিটিভ এসেছে এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ২০ জন, গোয়ালন্দ উপজেলায় ৪ জন, পাংশা উপজেলায় ৭ জন,কালুখালী উপজেলায় ১ জন।
রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম এর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত রাজবাড়ীতে মোট করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ৪৮৯ জন মোট সুস্থ হয়েছেন ১৪৭ জন ও ২ জন মৃত্যু হয়েছে। হোম আইসোলেশনে ভর্তি আছেন ২৬৩ জন
হাসপাতালে ভর্তি আছেন ৪৯ জন পর্যন্ত মোট স্যাম্পল প্রেরণ করা হয়েছে ৪৬৮১ মোট রিপোর্ট প্রাপ্তি ৪৩২০ রিপোর্ট পেন্ডিং ৩৬১।
পূর্বের ন্যায় টেলিমেডিসিন সেবার মাধ্যমে প্রতি উপজেলার মেডিকেল অফিসারগণ স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন এবং প্রতিটি রোগীর ফলোআপ নিচ্ছেন।করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বড় এলাকা বা ছোট জায়গায় গুচ্ছভিত্তিক নয়, এখন একটি বা দুটি বাড়ি ধরে লকডাউন করা যায় কিনা এ ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছেন। প্রকৃতপক্ষে বড় এলাকা ধরে লকডাউন করলে তা কার্যকর করা অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত নয়।
এ বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার একটি প্রস্তাবনা জেলাপ্রশাসক ও জেলা করোনা কমিটির সভাপতি বরাবর প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media