বড়লেখায় করোনা আক্রান্ত অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু
- প্রকাশের সয়ম :
শনিবার, ১১ জুলাই, ২০২০
-
১১৬
বার দেখা হয়েছে

মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তবারক আলী (৭৮) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে ।
শুক্রবার (১০জুলাই) জুলাই রাত সাড়ে ১২টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধানী অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পৌরসভার বারইগ্রাম এলাকার বাসিন্দা ও ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
শনিবার (১১জুলাই) সকালে স্বাস্থ্যবিধি মেনে ওই শিক্ষকের লাশ দাফন করেছে মৌলভীবাজার ইকরামুল মুসলিম ফাউন্ডেশন।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন, মারা যাওয়া ওই শিক্ষক করোনার উপসর্গ জ্বর ও কাশিতে ভুগছিলেন।
গত ৬ জুলাই তিনি নমুনা পরীক্ষার জন্য দেন। ৮ জুলাই রাতে তাঁর নুমনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে। পরদিন সকালে তার বাড়ি লকডাউন করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতেই তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ দাফন করা হয়েছে। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৫৯ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে হয়েছেন ২৯৮ জন এবং আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৩ জন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৩৬ জন।
Please Share This Post in Your Social Media