নিজস্ব প্রতিবেদক।। যশোরে পুলিশের বিশেষ সাড়াশি অভিযানে গত তিনদিনে প্রায় ৩০৫ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৮ জুলাই থেকে চলমান পুলিশের মাদক বিরোধী অভিযানে প্রায় ৩০৫ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়েছে।

এর আগে গত বুধবার (৮ জুলাই) যশোরের বাগআঁচড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে প্রায় ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এরপর শনিবারে প্রায় দুই অভিযানে আটক করা হয় ১৪৫ বোতল ফেন্সিডিল। এসময় আটক করা হয় তরিকুল ইসলাম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে। পরদিন রবিবারও পুলিশের অভিযানে প্রায় ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যায়ে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।