
মৌলভীবাজার সংবাদদাতা।। দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলার পরিচিতি সভা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮জুলাই) সকাল ১১টায় শহরের আরএস কায়রান হোটেল হলরুমে জেলা কমিঠির সভাপতি এ্যাডভোকেট মোঃ মাহবুবুল আলম শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। প্রধান বক্তা-দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিঠির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, বিশেষ অতিথি দুর্ণীতি দমন প্রতিরোধ জুড়ী উপজেলা কমিঠির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম, সিনিয়র আইনজীবি, জিপি আবুল কালাম জিলা, দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিঠির সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজির, বিশিষ্ট সমাজসেবক মবশ্বির আলী, সমাজকর্মী তাজুল চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) জেলা কমিঠির আহবায়ক আ.স.ম সালেহ সুহেল।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন- মোঃ মাহমুদুর রহমান, সৈয়দ মত্তুজা আলী মেন্দি, ম্বপন দেব, এডভোকেট বিলাল হোসেন, চিনু রঞ্জন তালুকদার, আব্দুল বাছিত খান, আবুল হাসনাত, নয়ন দেব প্রমুখ। উল্লেখ্য যে,গত ১১ জানুয়ারী জেলা ফোরাম গঠন উপলক্ষে ত্রি-বার্ষিক কর্মী সভা শেষে সর্ব সম্মত্তিক্রমে সিনিয়র আইনজীবি মাহবুবুল আলম শামীমকে সভাপতি এবং সাংবাদিক মশাহিদ আহমদকে সাধারণ সম্পাদক ও চিনু রঞ্জন তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ত্রি-বার্ষিক জেলা ফোরাম গঠন করা হয়।