নবীগঞ্জে ইউপি অফিসে যুবকের উপর হামলা,থানায় মামলা
- প্রকাশের সয়ম :
সোমবার, ২০ জুলাই, ২০২০
-
১৫০
বার দেখা হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা।। নবীগঞ্জে সরকারি ঘর দখল বুঝিয়ে দেওয়াকে কেন্দ্র করে ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে পারকুল গ্রামের মৃত্য সোনাফর মিয়ার পুত্র মহিবুর রহমান আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও ইউপি সদস্য দুলাল মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ ও নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা ও লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, মহিবুর রহমান ২ মাস পূর্বে পারকুল গ্রামে ১ টি সরকারী ঘর ৫০ হাজার টাকা সাব্যস্থ করিয়া, ৩০ হাজার টাকা দিয়ে তিনি ঘর বুঝে নেন। ঘর দখলের পর বাকী ২০ হাজার টাকা কিছু দিন পর দিবেন বলে আশ্বাস দেন। এর জের দরে গত রবিবার ১৯ জুলাই বিকালে ইউনিয়ন অফিসে মহিবুর রহমান কে ডেকে নিয়ে এসে বাকী ২০ হাজার টাকা দাবী করেন ইউপি সদস্য দুলাল মিয়া। মহিবুর রহমান টাকা দিতে না পারায় ইউপি সদস্য দুলাল মিয়া মহিবুর রহমান কে মারধর করেন।
মারধরের ঘটনায় মহিবুর রহমান বাদী হয়ে গতকাল রবিবার রাতে নবীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও ইউপি সদস্য দুলাল মিয়ার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
Please Share This Post in Your Social Media