সুনামগঞ্জের বন্যা দুর্গতদের পাশে কবি নাসরীন আবেদীন
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
-
১৫৭
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জে পর পর তৃতীয় দফা বন্যার কবলে পড়ে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এছাড়া বিগত পাঁচ মাস যাবত করোনায় কর্ম হীন হয়ে আরো দুরবস্থায় জীবন যাপন করছে।
মানুষের এই কষ্টের কথা বিবেচনা করে মরমী কবি হাসন রাজার প্র পুত্র ও সাবেক সংসদ সদস্য দেওয়ান সামসুল আবেদীনের সহধর্মিনী কবি নাসরীন আবেদীন বন্যা দুর্গত দের পাশে দাঁড়িয়েছেন। আজ সকালে সুনামগঞ্জ শহরের বন্যা দুর্গত ১শ নারী পুরুষের মধ্যে নগদ ১হাজার টাকা করে বিতরণ করেন।
কবি নাসরীন আবেদীন বলেন, একেতো করোনার কারণে মানুষ কর্ম হীন হয়ে পড়েছে। তার উপর পর পর তৃতীয় দফা বন্যার কবলে পড়ে মানুষ চরম দুর্ভোগে আছে তাই আমরা ব্যক্তিগত উদ্যোগে সামান্য সহযোগিতা। আগামীতে এই মহতী উদ্যোগ অব্যাহত থাকবে বলে ও আশা বাদ ব্যক্ত করেন।
Please Share This Post in Your Social Media