নতুনধারার ‘মনের পশুরে করো জবাই’ কর্মসূচীর উদ্বোধন
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
-
১৫১
বার দেখা হয়েছে

ঢাকা।। ‘করোনা পরিস্থিতিতে অভূক্ত মানুষকে খাদ্য পৌছে দেয়ার মধ্য দিয়ে এবারের কোরবানী নিবেদিত হোক ধর্ম-মানবতা-দেশ-সমাজের জন্য’ শীর্ষক আহবানকে সামনে রেখে ‘মনের পশুরে করো জবাই’ কর্মসূচীর উদ্বোধন করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক।
২১ জুলাই বিকেল ৫ টায় আনুষ্ঠানিকভাবে ধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে কর্মসূচীর শুরুতেই নেতাকর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীগণ দেশের বিভিন্ন এলাকা থেকে অনলাইন কনফারেন্সে অংশ নিয়ে ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে বিকাশ করেন।
এসময় নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা এসময় বলেন, উল্লেখিত সেল নাম্বারে ইচ্ছুক যে কোন ব্যক্তি তাদের সামর্থনুযায়ী অর্থ বিকাশ করতে পারবেন। পাশাপাশি সহায়তার অর্থ নতুনধারা বাংলাদেশ এনডিবি, সঞ্চয়ি হিসাব নম্বর-০১০০১১৬৫৫৯৮১৬ জনতা ব্যাংক, তোপখানা রোড, ঢাকা শাখায় দিতে পারবেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেডর্যালীর মধ্য দিয়ে জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের পর থেকে গত ৮ বছরে দেশের বন্যা-খড়ায় ত্রাণ উপহার প্রদানের সাথে সাথে দ্রব্যমূল্য-গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলের দাম, বাড়ি ও গাড়ি ভাড়া-শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধি সহ সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার রাজপথে ছিলো। এবার করোনা পরিস্থিতিতে ২৫ মার্চ থেকে প্রায় ৫ হাজার অভূক্তকে ত্রাণ উপহার দিয়েছেন, বন্যাক্রান্ত রৌমারি-রাজিবপুরের শত শত মানুষকে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। ঈদ উপলক্ষে চলছে প্রস্তুতি ত্রাণ উপহার প্রদানের জন্য।
Please Share This Post in Your Social Media