মেধাবী শিক্ষার্থী সাম্মীর চিকিৎসায় এগিয়ে এলেন সমাজকল্যাণ মন্ত্রী
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
-
১৬৮
বার দেখা হয়েছে

লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মৌলভী আবুল হাশেম আহমেদ আলিম মাদ্রাসা’র ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত তাজনিম জাহান সাম্মী’র চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন লালমনিরহাট -২ (আদিতমারী -কালীগঞ্জ) আসনের সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। মন্ত্রী ওই শিক্ষার্থীর চিকিৎসার জন্য তার মন্ত্রণালয় থেকে ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সমাজকল্যাণ মন্ত্রী’র পক্ষে তার প্রতিনিধি হিসেবে কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা শিক্ষার্থী তাজনিম জাহান সাম্মী’র চাচা আজিজুল ইসলামের কাছে এ চেক হস্তন্তর করেন। দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত তাজনিম জাহান সাম্মী হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিন গড্ডিমারী গ্রামের রেজাউল করিমের মেয়ে।
জানা গেছে, হাতীবান্ধার মেধাবী শিক্ষার্থী তাজনিম জাহান সাম্মী দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হয়। খবরটি দেখে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ নিজেই ওই শিক্ষার্থীর চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেয় এবং সহযোগিতার আশ্বাস দেন। মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি জানান, প্রয়োজনে শিক্ষার্থী সাম্মীর চিকিৎসায় আরো আর্থিক সহযোগিতা করা হবে।
তাজনিম জাহান সাম্মী’র চাচা আজিজুল ইসলাম জানান, তার ভাতিজি দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত। তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না। মন্ত্রীর সহায়তা পেয়ে তারা খুশী হয়েছেন।
Please Share This Post in Your Social Media