জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৫)।
আজ মঙ্গলবার দুপুরে পাঁচবিবি থানাধীন পশ্চিম রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার হাকিমপুর থানার রায়বাগ এলাকার মোঃ আনসার আলীর ছেলে মোঃ মেহেদী হাসান (২২)।
র্যাব জানায়, মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে মেহেদী হাসান নামের এক মাদক ব্যবসায়ীকে ৯৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।
আটককৃত ব্যক্তির পাঁচবিবি থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানিয়েছে র্যাব।