মইনুল হোসেন প্লাবন॥ পঞ্চাশ লাখ পরিবার আড়াই হাজার করে টাকা পাবে। যেটা অন্যকোন দল কোন ব্যাক্তি বা পরিবারকে দেয়নি বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
আজ ২৬ জুলাই রবিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর কেন্দুয়া পাড়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে ঈদুল আযহা উপলক্ষ্যে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে শাড়ী ও শার্ট মাস্ক বিতরণকালে এসব কথা বলেন। দিনব্যাপী নালিতাবাড়ী উপজেলার ৬টি ইউনিয়ন ও নকলা উপজেলার ৯ টি ইউনিনে গরীব ,দুস্থদের মাঝে শাড়ী শাটর্ ও মাস্ক বিতরন করেন বেগম মতিয়া চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ ।
মতিয়া চৌধুরী বলেন, বিএনপি, বঙ্গবন্ধুর মেয়ে দেখাইয়া দিচ্ছে- পড়ার বেতন লাগে না, আবার টাকা চলে আসে মোবাইলে। কাজেই আমরা কাছে আছি, পাশে আছি।
তিনি আরও বলেন চোরের উপর বাটপাররি করে চোর হইলে শেখ হাসিনা বাটপারি করে না কাজেই আপনাদের যারা চালাকি বোঝ দেয় তাদের বোঝে পরবেন না । আপনারা সাচ্চা ইমান নিয়া শেখ হাসিনার পিছনে থাকেন শেখ হাসিনা সব হাড়িয়ে আপনাদের মাঝে তার আত্বীয়দের খুজে পান কাজেই আপনারা তার পাশে থাকেন বাংলাদেশ পৃথিবীর বুকে নাম করছে আরো নাম করবে এগিয়ে যাবে ।