বেরোবি সাংবাদিকদের নিয়ে বিদ্বেষমূলক মন্তব্যে ইবি প্রেসক্লাবের প্রতিবাদ
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
-
১৩৮
বার দেখা হয়েছে

ইবি সংবাদদাতা।। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নব প্রজন্ম শিক্ষক পরিষদের বিবৃতি এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারী (পিএ টু পরীক্ষা নিয়ন্ত্রক) খোরশেদ আলমের বিরূপ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক শাহাদাত তিমির এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২৪ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশের সংগঠন ‘নব প্রজন্ম শিক্ষক পরিষদ’ কর্তৃক বিশ্ববিদ্যালযয়ে ক্যাম্পাস কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের নিয়ে যে দায়িত্বজ্ঞানহীন বিবৃতি দিয়েছে তা স্বাধীন গণমাধ্যম ধারণার পরিপন্থি। সংবাদকর্মীরা কখনোই এ ধরনের নগ্ন হস্তক্ষেপ কামনা করে না। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাহসী ও নির্ভিক সাংবাদিকদের ভুমিকা নিয়ে এ ধরণের বিদ্বেষমূলক বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
সাংবাদিক নেতারা আরও বলেন, ‘আমরা লক্ষ্য করছি পিএ টু পরীক্ষা নিয়ন্ত্রক খোরশেদ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরোবির সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তা সভ্য সমাজ মেনে নিতে পারে না। তিনি সিনিয়র সাংবাদিকদের নিয়েও বিব্রতকর কথা বলেছেন যা পুরো সাংবাদিক সমাজের জন্যে বিব্রতকর। এতে সামগ্রিকভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে বলে মনে করি। আমরা ইবি প্রেসক্লাব থেকে খোরশেদ আলমের এ ধরণের ন্যাক্কারজনক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
Please Share This Post in Your Social Media