ঢাকা।। বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিককে বকেয়া বেতন ও বোনাস পরিশোধের আহ্বান জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম।
আজ বৃহস্পতিবার (৩০শে জুলাই) সকালে করোনা চিকিৎসায় নিয়োজিত হলি ফ্যামিলি হাসপাতাল পরিদর্শন করে এ আহ্বান জানান তিনি।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরো বলেন, করোনা চিকিৎসায় নিয়োজিত যে কয়টি হাসপাতাল তিনি পরিদর্শন করেছেন, সেগুলোতে সঠিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। ধারাবাহিকভাবে সব করোনা হাসপাতাল পরিদর্শন করবেন বলেও জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম বলেন, ‘বেতন ও বোনাস পরিশোধের কথা আমাকে বললেন আমিও জানলাম। আমি আজকেই এটার ব্যাপারে কথা বলবো। যতদুর সম্ভব তাদের যা বকেয়া বেতন ও বোনাস আছে পরিশোধ করে দেওয়ার কথা জানাবো।’