আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাংলাদেশ-ভারতের ছিটমহল বিনিময়ের পঞ্চম বর্ষপূর্তি আজ। ২০১৫ সালের ১লা আগস্ট বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে বিনিময় হয় দুই দেশের ছিটমহলগুলো। বাংলাদেশের মূল ভূখন্ডের সাথে যুক্ত হয় ১১১ টি ছিটমহল। বিনিময়ের মাধ্যমে দীর্ঘ ৬৮ বছর পর বন্দিদশা থেকে মুক্ত হয় ছিটমহলের বাসিন্দারা। বাংলাদেশী নাগরিক হিসেবে স্বীকৃতি পান তারা। সরকারের নানা প্রদক্ষেপের কারণে এই কয়েক বছরের মধ্যেই শিক্ষা, চিকিৎসা, যোগাযোগসহ বেশ কয়েকটি ক্ষেত্রে উন্নতি দেখা গেছে সেখানে।
তাই এই দিনটিকে প্রতিবছর ছিটমহল মুক্তি দিবস হিসেবে পালন করে আসছে এখানকার বাসিন্দারা। এই দিনটিকে ‘ছিটমহল মুক্তি দিবস’ হিসেবে জাতীয়ভাবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন তারা। করোনার কারণে বড় আয়োজন না থাকলেও রাত ১২ টা ১ মিনিটে মোমবাতি জ্বালিয়ে দিনটিকে উদযাপন করছেন এখানকার বাসিন্দারা।