সৈয়দ মেহেদী হাসান।। রাজবাড়ীর সদর থানাধিন বরাট ইউনিয়নের কাঁচরন্দ আকিরনন্নেছা ইসলামিয়া আলিম মাদ্রাসায় অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
এসময় উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) পুলিশ সুপার রাজবাড়ী, ডি আই ১ সাইদুর রহমান, সদর থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, টি আই মাসুদ, টি আই তারক পাল, ও ট্রাফিক সার্জেন্ট আরাফাত।
আরো উপস্থিত ছিলেন বরাট ৫ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল জামান সালাম, মোঃ আরশাদ আলী সরদার সভাপতি বরাট ইউনিয়ন আওয়ামীলীগ, ফরিদ উদ্দিন শেখ সাধারণ সম্পাদক বরাট আওয়ামী লীগ, ও উপস্থিত ছিলেন অন্যান্য সদস্য বিন্দ। জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম বলেন, অত্র এলাকায় সর্বহারা পার্টির তৎপর,ডাকাতি, রাহাজানি, খুন-খারাবি, মাদক কারবারি সহ অন্যান্য অপরাধ বেড়েই চলেছে যার ফলে এই এলাকার সাধারন মানুষের কথা বিবেচনা করেই এখানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে যাতে করে এলাকার মানুষ সুশৃংখলভাবে বসবাস করতে পারে কোনো ধরনের হয়রানির শিকার যেন কেউ না হয়। ভবিষ্যতে এই অস্থায়ী ক্যাম্পকে স্থায়ী করার আশ্বাসও পুলিশ সুপার।
উক্ত অস্থায়ী ক্যাম্পে ১৬ সদস্যর একটি টিম গঠন করা হয়েছে উক্ত টিমে দায়িত্ব পালন করবেন এসআই সনাতন কুমার মন্ডল, এএসআই বাবুল মিয়া,ও এএসআই মোঃ আজিজুর রহমান, এবং ১ জন নায়েক সহ ১২ জন কন্সটেবল এসময় দায়িত্বরত সবার উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন এই এলাকার মানুষ যেন কোনক্রমেই পুলিশের উপর আস্থা হারিয়ে না ফেলে সে দিকে খেয়াল রেখে কাজ করতে হবে।
তিনি আরো বলেন এই এলাকার মানুষ অসহায় দরিদ্র গরিব নদী ভাঙ্গা মানুষ নদীর ওপার থেকে ডাকাতরা সন্ত্রাসীরা এসে তাদের উপরে হামলা করে নদীর পারে অনেক মাদকের চোরাচালান আদান-প্রদান হয় যাতে করে এলাকার যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে পড়ছে তাই এলাকাবাসীর কথা চিন্তা করে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার।