আসদুর রহমান শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শায় আইয়ুব হোসেন (৩৫) নামে ফেন্সিডিল মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এম আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগষ্ট) সকালে তাকে ঝিকরগাছা থেকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ গ্রেফতার কৃত আইয়ুব হোসেন শার্শা থানাধীন সমন্ধকাটি গ্রামের মৃতঃ আবু তালেবের ছেলে।
পুলিশ জানায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে জানান, গ্রেফতারকৃত আসামিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।