জয়পুরহাট সংবাদদাতা।।জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে ।
দিবসটি উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সকাল ৭ টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, ,জেলা প্রশাসক শরীফুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। জেলা প্রশাসকের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।