আজিজুল ইসলাম মৌলভীবাজার প্রতিনিধি।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
শনিবার(১৫ আগস্ট) সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রথমে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানে শুরু হয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়। পরিশেষে জেলা আওয়ামীলীগের উদ্যেগে পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বিশাল শোক র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশীদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান, সদর
উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, মুজিবুর রহমান মুজিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।