বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কবর জিয়ারত পররাষ্ট্রমন্ত্রীর
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
-
১২০
বার দেখা হয়েছে

মৌলভীবাজার (সিলেট) ।।মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমানের কবর জিয়ারত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জিয়ারত শেষে আজিজুর রহমানের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বৃহস্পতিবার (২০আগষ্ট) দুপুর ২টায় সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই গ্রামে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী কবর জিয়ারত করেন।এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আজিজুর রহমানের ছোট ভাই মুক্তিযুদ্ধা কামান্ডার মোঃ জামাল উদ্দিন, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষায়ক সম্পাদক সজিব আহসানসহ পরিবারের সদস্য ও নেতাকর্মীরা।
প্রসঙ্গত, আলহাজ্ব আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে গত ৫ আগস্ট বিএসএমএমইউ-তে ভর্তি হন। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। মঙ্গলবার (১৮আগস্ট) রাত আড়াইটার দিকে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
একই দিন বিকাল ৪টার দিকে শহরের পৌর ঈদগাহে জানাজা ও দাফন সম্পন্ন হয়।
Please Share This Post in Your Social Media