আমাদেরবাংলাদেশ ডেস্ক।।খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা নাশকতার আরো চারটি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। একই সাথে এ বিষয়ে হাইকোর্টের দেয়া রুলের নিষ্পত্তি করারও নির্দেশ দেয়া হয়েছে।প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের ভার্চুয়াল আপিল বেঞ্চ এই আদেশ দেন।
রাজধানীর দারুস সালাম ও যাত্রীবাড়ী থানায় ২০১৫ সালের চারটি মামলার কার্যক্রম স্থগিত করেছিলো হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। দুই পক্ষের শুনানি করে হাইকোর্টের আদেশ বহাল রেখে এ বিষয়ে দেয়া রুলের নিষ্পত্তি করতে বলা হয়েছে।এ নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা আটটি নাশকতার মামলা স্থগিত করেছে আপিল বিভাগ।
আমাদেরবাংলাদেশ/রিফাত