জয়পুরহাট সংবাদদাতা।।জয়পুরহাটে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন অরবিট সমাজকল্যাণ সংস্থার উদ্দোগে এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রম এবং করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সদর উপজেলার কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগের সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. উম্মে কুলসুম। বিশেষ অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট লাইব্রেরি এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফে আকবর চৌধুরী রাজা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অরবিট সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রাশেদ বিশ্বাস, প্রত্যাশা সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, মেরি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মেহেরুন নেছা মেরী, শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, সুলতানা প্রমূখ। অনুুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী সহ প্রায় ২শত নারী-পুরুষ অংশগ্রহণ করে এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে মাক্স, সাবান, ভিটামিন সি, জিঙ্ক ট্যাবলেট বিতরণ করা হয়।
প্রধান অতিথি করোন ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে অধিক যত্নবান হওয়া এবং স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রমে শিক্ষার্থীদেরকে আরো সচেতন হওয়ার আহব্বান জানান।
ক্যাপশনঃ জয়পুরহাটে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন অরবিট সমাজকল্যাণ সংস্থার উদ্দোগে করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করছেন পরিবার পরিকল্পনা বিভাগের সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. উম্মে কুলসুম সহ অন্যান্য অতিথিবৃন্দ।