কেশবপুর (যশোর)সংবাদদাতা।।সড়ক দূর্ঘটনায় মোহর আলি (৭৫) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। জানাগেছে উপজেলাব মাগুরখালি গ্রামের মৃত কুশাল মোড়লের ছেলে সোমবার সন্ধ্যায় ভ্যানযোগে চুকনগর আসার পথে সাতক্ষীরা সড়কের ১৮ মাইলের কাছে পৌছালে পিছন থেকে আসা ট্রাক ওই ভ্যানে ধাক্কা দিলে মোহর আলি রাস্তার ওপর পড়ে যায়।
ঘাতক ট্রাক তার শরিরের উপর চাপা দিয়ে পালিয়ে যায়। গতকাল নিহতের মরদেহ তার পারিবারিক কবর স্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।