নড়াইলের মধুমতী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার
- প্রকাশের সয়ম :
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
-
১৫৮
বার দেখা হয়েছে

নড়াইল সংবাদদাতা।। নড়াইলের মধুমতী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেন থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় ১৬/৯/২০২০ তারিখ: বুধবার আনুমানিক দুপুর দুইটার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার দক্ষিণ লঙ্কারচর মধুমতী নদীতে একটি লাশ ভেসে আসতে দেখে থানা পুলিকে খবর দেয় স্থানীয় লোকজন।
এরপরে নড়াইলের লোহাগড়া থানার ডিউটি অফিসার এসঅাই গোরাচাঁদ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শেখ ইমরান বলেন সকল আশপাশের স্থানীয় থানা গুলাতে ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য ইনফর্ম করা হয়েছে।
Please Share This Post in Your Social Media