নিজস্ব প্রতিবেদক।। নানা অনিয়ম ও দুর্ণীতির অভিযোগে আশুলিয়া প্রেসক্লাবের বর্তমান নির্বাহী কমিটির সভাপতি শহীদুল্লাহ মুন্সী ও সাধারণ সম্পাদক শেফালী খাতুন মিতুর পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচির ঘোষণা করে কমিটি তৈরি করা হয়েছে।
মোট ১২ সদস্যের কমিটিতে সাতদিনের কর্মসূচি ঘোষিত হয়।
বুধবার দুপুরে আশুলিয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকের দুর্ণীতির বন্ধ করতে আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দরা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় মোঃ লাইজু আহমেদ চৌধুরীকে আহবায়ক,মোঃ শাহীনুর রহমান শাহীন ও মোঃ জাহিদ হাসান সাকিলকে সমন্বয়ক,মোঃ মোজাফফর হোসেন জয়,মোঃ মাহফুজুর রহমান নিপু এবং খোকা মোহম্মদ চৌধুরীকে যুগ্ম আহবায়কসহ ফিরোজ আলম, মনিরুজ্জামান, মোঃ রাকিব হাসান জিল্লু, কামরুজ্জামান, ইফতেকার জাহাঙ্গীর, ও মোঃ জহিরুল ইসলাম খান লিটকনকে সদস্য করে ১২ জনের একটি কমিটি গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,আজ (বুধবার) ১৬ সেপ্টেম্বর আন্দোলন কর্মসূচি ঘোষণা,পরদিন ১৭ সেপ্টেম্বর সন্ধায় শ্বেতপত্র প্রকাশ ও কালো ব্যাজ ধারন,পরবর্তী ১৮ সেপ্টেম্বর মৌন মিছিল দুর্ণীতির বিরুদ্ধে ও সমাবেশ,এছাড়া চতুর্থ দিন (১৯ সেপ্টেম্বর) দুপুরে মানববন্ধন, পঞ্চম দিন (২০ সেপ্টেম্বর) মোমবাতি প্রজ্বোলন ও প্রতিবাদি গান, ষষ্ঠ দিন ( ২১ সেপ্টেম্বর) দুর্ণীতির ভিডিও চিত্র প্রদর্শন ও মতামত এবং সপ্তম ও শেষদিন প্রেস ব্রিফিংসহ আন্দোলনের পরবর্তী কর্মসূচির ঘোষণার কথা জানানো হয়।
এ বিষয়ে আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক খোকা মোহম্মদ চৌধুরী বলেন,আশুলিয়া প্রেসক্লাব সাংবাদিকতার আতুতঘর হিসেবে পরিচিত সমগ্র বাংলাদেশে। প্রেসক্লাবের কোন অনিয়ম ও দুর্ণীতির বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান (নিপু) বলেন,আশুলিয়া প্রেসক্লাব সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠিত। কোন দুর্ণীতি বাজদের ছাড় দেওয়া হবে না। প্রেসক্লাবের নিয়ম বর্হিভূত কোন নানা অনিয়ম প্রতিরোধ করা হবে।
আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সফল সভাপতি মোজাফফর হোসেন (জয়) বলেন,শুদ্ধ সাংবাদিক তার চর্চায় আশুলিয়া প্রেসক্লাব সবসময়ই এগিয়ে। বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্ণীতির বিরুদ্ধে প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। কোন প্রকার অন্যায়কারীদের ঠাই প্রেসক্লাবে দেওয়া হবে না বলেও তিনি জানান।
উল্লেখ্য, প্রেসক্লাবের বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাৎ, প্রেসক্লাবের সদস্যদের নির্যাতন ও কর্মচারীকে প্রত্যাহার করে ক্লাব থেকে বিতারিত করা এবং বৃক্ষ নিধন,সিসি টিভি ক্যামেরা বন্ধ করে রাখাসহ নানা অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ উঠে আশুলিয়া প্রেসক্লাব সভাপতি শহীদুল্লাহ মুন্সী ও সাধারণ সম্পাদক শেফালী খাতুনের বিরুদ্ধে।
এতে মিশ্র প্রতিক্রিয়ায়র সৃষ্টিসহ প্রেসক্লাবের সদস্যদের মাঝে।
(আমাদেরবাংলাদেশ.কম/রাজু)