নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় বিদুৎস্পৃষ্টে মো: জুয়েল (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার পল্লীবিদুৎ ঈদগাহ রোডের ইন্টারনেট সংযোগ দেওয়ার সময় বৈদ্যুতিক তার গায়ে পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, জুয়েল স্থানীয় একটি ইন্টারনেট অপারেটর সার্ভিসে কাজ করত। বুধবার বিকেলে বৈদ্যুতিক খুটির তারের সংযোগ দেওয়ার সময় তারের সাথে স্পর্শ লাগে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম জানান, খবর পেয়ে পুলিশ জুয়েলের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।