কেরানীগঞ্জে গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- প্রকাশের সয়ম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
-
১৫৮
বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। কেরানীগঞ্জের পূর্ব আগানগরস্থ এলাকায় অবস্থিত কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির কার্যালয়ে বুড়িগঙ্গার বন্ধ করে দেয়া খেয়াঘাট জটিলতা নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ব্যবসায়ীদের নানাবিধ সমস্যা বিষয়ক গার্মেন্টস ব্যবসায়ী সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি স্বাধীন শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি হাজী মো. সেলিম, সাধারণ সম্পাদক মো. মুসলিম ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক মো.তোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ শেখ কাওসার, জেলা পরিষদ মার্কেট দোকান মালিক সমবায় সমিতির সভাপতি হাজী মো.হাতেম, বিশিষ্ট ব্যবসায়ী সুলতান আহম্মেদ খান, মো.জাহাঙ্গীর আলম, সংগঠনের কার্যনির্বাহী সদস্য এইচ এম নীরা, আতাউর রহমানসহ স্থানীয় অন্যান্য সব মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দগণ।
সভায় খেয়াঘাট নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান গোলাম সাদেক ও যুগ্ন পরিচালক এ কেএম আরিফ উদ্দিনের সাথে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নেতৃত্বে উপস্থিত ব্যবসায়ী নেতৃবন্দের জরুরি আলোচনার ফলে গৃহীত সিদ্ধান্তসমূহ পড়ে শোনানো হয়। এ সময় সংগঠনের সভাপতি হাজী মোঃ স্বাধীন শেখ বলেন, খেয়াঘাট সরে গেলে ব্যবসায়ীদের নানাবিধ সমস্যা হবে। তবে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি।
এতে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। তবে বিআইডব্লিউটিএ’র নির্দেশিত বিকল্প ঘাট ব্যবহারে নানা সমস্যার কারণ উল্লেখ করে প্রস্তাবিত ঘাট চালু না হওয়া পর্যন্ত আগের ঘাট খুলে দেয়ার দাবি জানিয়েছন ব্যবসায়ী নেতারা।
Please Share This Post in Your Social Media