“জাদুকাটা নদীতে কাজ চাই- না হয় ভাত চাই”
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
-
১১৩
বার দেখা হয়েছে

কামাল হোসেন।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী জাদুকাটায় শ্রমিকদের কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন করেছে বালু পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা। “সাহায্য চাইনা, জাদুকাটা নদীতে কাজ চাই- না হয় ভাত চাই” এ শ্লোগানে এ অঞ্চলের অর্ধলক্ষাধিক বালু পাথর শ্রমিক পবিরার ও ১০ হাজার ব্যবসায়ী পরিবারে রুটি রোজির একমাত্র অবলম্বন জাদুকাটা নদীতে দ্রুত কাজের দাবিতে জাদুকাটা বালু পাথর ব্যবসায়ী ও শ্রমিক সমবায় সমিতির আয়োজনে ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকালে ঘাগড়া কুড় এলাকার জাদুকাটা নদীর তীরে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সহশ্রাধিক নারী পুরুষের অংশ গ্রহণে এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জাদুকাটা বালু পাথর ব্যবসায়ী ও শ্রমিক সমবায় সমিতির সভাপতি আব্দুস শাহিদ, উত্তর বাদাঘাট ইউনিয়নের ৫নং ওর্য়াড সদস্য রেনু মিয়া, আওয়ামীলীগ নেতা নুর হোসেন মুল্লিক, যুবরীগ নেতা নাজমুল হাসান ধন মিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস শহিদ, বালু পাথর ব্যবসায়ী বিল্লাল হোসেন, মুনসুর আলম, কামাল মিয়া, ইকবাল হোসেন, হাকিকুল, শ্রমিক কপিল মিয়া, রুশেনা বেগম প্রমুখ।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, তাহিরপুর উপজেলাসহ এ অঞ্চলের মানুষ হতদরিদ্র হওয়ায় যুগযুগ ধরেই হাজার হাজর নারী পুরুষ জাদুকাটা নদীতে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু গত ৮ মাস যাবৎ জাদুকাটা নদীতে বালু পাথর উত্তোলণ সহ সব ধরনে কাজ বন্ধ থাকায় এ অঞ্চলের শ্রমিক ব্যবসায়ীসহ প্রতিটি মানুষের ঘরে ঘরে এখন ভাতের অভাব দেখা দিয়ে হাহাকার শুরু হয়েছে। যদি এরকম আরও কিছুদিন জাদুকাটা নদীতে কাজ বন্ধ থাকে তাহলে রাতের বেলায় মানুষের জমির পাকা ধান কেটে নেয়াসহ ঘরে ঘরে চুরি ডাকাতি শুরু হবে।
তাই দ্রুত জাদুকাটা নদীতে কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রশাসনের উর্ধতন কর্মকর্তাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্ঠি কামনা করছে এলাকাবাসী ও জাদুকাটা নদীর শ্রমিক ও ব্যবসায়ীরা ।
Please Share This Post in Your Social Media