সৈয়দ মেহেদী হাসান।। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে অবমাননা ও কটুক্তির প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৮ নভেম্বর) সকালে পাংশা উপজেলা জর্জ হাই স্কুল মাঠ প্রাঙ্গনে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে পাংশা উপজেলা কওমি ওলামা পরিষদ ও তাওহীদি জনতা।

এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা কওমি মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং উপজেলার ধর্মপ্রাণ মুসলিমগণ।
উপস্থিতি ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতা বিশ্বনবী নবী হযরত মোহাম্মদ (সা.)কে অবমাননার প্রতিবাদ করে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের দূতাবাস বন্ধ করা ফ্রান্সের পণ্য বর্জন করা এবং ফ্রান্সের প্রধানমন্ত্রীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।
আরএইচ/আমাদেরবাংলাদেশ.কম