সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে।।নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক পৃথক স্থান থেকে ২ মাদক ব্যবসায়ীসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার সকালের পুলিশ জানায়, নবীগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে রবিবার রাতে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো,সি আর মামলার আসামী হালিতলা গ্রামের মৃত গৌরান্দ দাশের পুত্র বলরাম দাশ বলাই (৩৮), জি আর মামলার আসামী মুরার পাটলী গ্রামের তকদির মিয়ার পুত্র শরীফ উদ্দিন (৩৫),নারী ও শিশু নির্যাতন মামলার আসামী মুরার পাটলী গ্রামের মাওঃ আশরাফ আলীর পুত্র মোসলেহ উদ্দিন নোমান (২৩),জি আর মামলার আসামী পূর্ব তিমিরপুর গ্রামের মৃত মুছন মিয়ার পুত্র বুলবুল মিয়া (৪৫),জি আর মামলার আসামী পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র আব্দুল্লাহ মিয়া (২৩),জি আর মামলার আসামী পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত অমৃত মিয়ার পুত্র জয়নাল মিয়া (৫০) এবং মাদক ব্যবসায়ীরা হলেন ওসমানী নগর এলাকার বক্সিপুর গ্রামের চায়েদ মিয়ার পুত্র জুয়েদ আহমেদ (২০),মৌলভীবাজার উপজেলার শেরপুরের মাসুক আহমেদের পুত্র মোজাক্ষির আহমেদ (৩০)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম