বঙ্গবন্ধুর ভাস্কর্য্য ভাঙ্গাচুরের প্রতিবাদে বিশ্বম্ভরপুরে সরকারি-কর্মকর্তাবৃন্দের প্রতিবাদ সভা
- প্রকাশের সয়ম :
রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
-
১১২
বার দেখা হয়েছে

কামাল হোসেন ,তাহিরপুর(সুনামগঞ্জ)।।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য্য ভাঙ্গাচুরের প্রতিবাদে
বিশ্বম্ভরপুরে সরকারি-কর্মকর্তাবৃন্দের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ১২ ডিসেম্বর (রবিবার ) “জাতির পিতার সম্মান,রাখবো মোরা অম্লান” প্রতিপাদ্যে সকাল ১১টায় সারা দেশের ন্যায় বিশ্বম্ভরপুর উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গনে সহকারী কমিশনার (ভূমি) মো.স্বজল মোল্লা’র সঞ্চালনায় ও বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন , বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, বিশ্বম্ভরপুর থানার ওসি সুরঞ্জিত তালুকদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৌরভ ভূষন দেব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা বিজিত ভূষন রায়, প্রাথমিক প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে, ইউপি সচিব শেখ আক্কাস আলী, কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি আহসান হাবীব প্রমুখ। বক্তাগন, কুষ্টিয়ায় রাতের আধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য্য ভাঙ্গার প্রতিবাদে এবং অবমানার দায়ে তীব্র নিন্দা,ঘৃনা ও ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশে সর্ব¯’রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও মিডিয়াকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
Please Share This Post in Your Social Media