মোঃ আরিফ মন্ডল বিশেষ প্রতিনিধি :আশুলিয়ায় এক কোটি টাকার জাল নোটসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। আজ বুধবার (২৫-০৯-২০১৯) বিকেলে আশুলিয়ার কুটুরিয়ার আমতলা এলাকা থেকে জাল টাকাসহ ২ জনকে আটক করেন র্যাব সদস্যরা। পরে তাদের স্বীকারোক্তি মতে, সাভার পৌর এলাকার ডগরমোড়া থেকে সন্ধ্যায় এক জনকে আটক করা হয়।
আটক ব্যবসায়ীরা হলেন, সেকেন্দার, নাহিদ ও রিপন র্যাব জানায়, বুধবার দুপুরে র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে টাকা কেনার কথা বলে ক্রেতা সেজে কুটুরিয়ার আমতলা এলাকা থেকে এক কোটি টাকার জাল নোটসহ দুজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে এক হাজার টাকার একশটি জাল নোটের বান্ডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত ২ জনের স্বীকারোক্তি মতে সন্ধ্যায় পৌর এলাকার ডগরমোড়া থেকে
রিপন নামের একজনকে আটক করা হয়েছে। তার বাসা থেকে জাল টাকা তৈরির অধত্যাধুনিক কম্পিউটার প্রিন্টার মেশিন উদ্ধার করা হয়েছে। র্যাব আরও জানায়, আটককৃতরা জাল নোট ব্যবসায়ী সাভার ও আশুলিয়ায় দীর্ঘদিন ধরে এ ব্যবসা করে আসছিল। তাদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কীনা তদন্ত করে দেখা হচ্ছে জানিয়েছেন র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা। তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হবে।