চরফ্যাশন পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন
- প্রকাশের সয়ম :
রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
-
১৩১
বার দেখা হয়েছে

চরফ্যাশন(ভোলা)সংবাদদাতা।। ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে ভোট বর্জন করেছে বিএনপি মেয়র পদ প্রার্থী হুমায়ুন কবির শিকদার। রবিবার (২৮ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ প্রার্থীর নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন।
এসময় তিনি বলেন, বিএনপির কর্মীদের ভোট দিতে বাঁধা দিচ্ছে এবং প্রত্যেকটি কেন্দ্রের বুথে সরকার দলীয় লোক দাড়িয়ে থেকে তাদের দলীয় প্রতিকে ভোট দিতে প্রভাব দেখাচ্ছে। ফলে এ পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছেনা আমি এ নির্বাচন বর্জন করছি।
এসময় পৌরসভা বিএনপি সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভূট্ট, যুব দল নেতা প্রিন্স মহাজন,শোয়াইবুর রহমান শোয়েব,সায়েম মালতীয়া,রাশেদুল ইসলাম নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, পঞ্চম ধাপের এ পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে ভোটাররা ভোট প্রয়োগ করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এ ধরনের অভিযোগ সঠিক নয়।
Please Share This Post in Your Social Media