মামুনুল হককে নিয়ে ফেইসবুকে আপত্তিকর পোস্ট: যুবলীগ নেতা আটক
- প্রকাশের সয়ম :
সোমবার, ৫ এপ্রিল, ২০২১
-
১৪৪
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় এমাদ আহমেদ জয় নামে এক যুবলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফেইসবুক স্ট্যাটাসএ এক নারীর ছবি-সংবলিত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সেই যুবলীগ নেতাকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। আটককৃত এমাদ আহমেদ জয় বাদাঘাট ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ও বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে।
রোববার (৪ এপ্রিল) ২ টার দিকে তাহিরপুর থানা পুলিশ তাকে আটক করে। এব্যাপারে বাংলাদেশ ইসলামী আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি এম সালমান আহমদ সুজন বলেন, কথিত এক নারীর ছবির সঙ্গে প্রখ্যাত আলেম মামুনুল হকের ছবি যুক্ত করে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য লিখে এমাদ তার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে। পরে আমাদের নজরে পড়লে এ নিয়ে আলেম সমাজ ও হেফাজতের অনুসারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পরে থানা ওসি নিজে এসে উপজেলার বাদাঘাট বাজারের বাদাঘাট-সুনামগঞ্জ সড়কের বাদামপট্রি থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ তরফদার ঘটনা নিশ্চিত করে বলেন, এনিয়ে যাতে এলাকায় বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই ওই যুবককে আটক করে আপাতত পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, এ নিয়ে পরবর্তী সময়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে রোববার দুপুরে আলেম সমাজের নেতৃস্থানীয়দের নিয়ে থানায় মতবিনিময় করি। সবাই নিজ নিজ অবস্থান থেকে সবাই পুলিশকে সহযোগিতা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
Please Share This Post in Your Social Media