সুনামগঞ্জে জনতার হাতে মেছো বাঘ আটক
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
-
৩৩৯
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জনতার মেছো বাঘ আটক। আজ (৩০ এপ্রিল শুক্রবার) সকালে উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রাম থেকে বাঘটিকে আটক করে এলাকাবাসী ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম টেংরাটিলার পুরাতন মসজিদের সামনের হাওরে ধান কাটার সময় ধান কাটার শ্রমিকরা বাঘটিকে দেখতে পায়। এসময় শ্রমিকদের তাড়া খেয়ে বাঘটি ধান ক্ষেতের পার্শ্ববর্তী পানি পাইপে আশ্রয় নেয়। পরে স্থানীয় জনতা জাল দিয়ে বাঘটিকে আটক করে। পরে বাঘটিকে টেংরাটিলার ডাঃ রাহাতের বাড়িতে নিয়ে খাঁচায় বন্দী করে রাখে। বাঘ আটকের খবর জানাজানি হওয়ার পর দুপুর থেকেই ডাঃ রাহাতের বাড়িতে এলাকার উৎসুক ছুটে আসে বাঘটিকে একনজর দেখার জন্য ভীড় জমায়।
ডাঃ রাহাত জানান, বাঘ আটকের পর বাঘটিকে খাঁচায় বন্দী করে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, বাঘ আটকের খবর পেয়ে বন বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে। বাঘটিকে উদ্ধার করতে ইতোমধ্যে তাদের একটি টিম রওনা দিয়েছে।
উপজেলা বন কর্মকর্তা নীতিশ চক্রবর্তী জানান, বাঘটিকে উদ্ধার করে নিয়ে আসতে আমাদের লোকজন পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media