আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা পরিস্থিতির ওপর নির্ভর করেই দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করা হবে। আপাতত করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য মীজানুর রহমান প্রথম আলোকে এ তথ্য জানান।
উপাচার্য বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় ঠিক করা হবে না। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই পরীক্ষার তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, শিক্ষার্থীদের সরাসরি প্রতি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
উপাচার্য বলেন, শিক্ষার্থীদের কীভাবে পরীক্ষা হবে, সে বিষয়ে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। তারা উচ্চমাধ্যমিকে কমন যে বিষয়গুলো পড়ে এসেছে, সেগুলোর ওপর পরীক্ষা হবে। সেভাবেই প্রস্তুতি নিতে হবে।
মীজানুর রহমান বলেন, আগামী বৃহস্পতিবার গুচ্ছ পদ্ধতির টেকনিক্যাল বিষয়গুলো আরও এগিয়ে নেওয়ার জন্য একটি সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে সিদ্ধান্তগুলো জানানো হবে।
সূত্র: প্রথম আলো