মুক্ত বাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলার নতুন কমিটি গঠন
- প্রকাশের সয়ম :
বুধবার, ৪ আগস্ট, ২০২১
-
১৮৯
বার দেখা হয়েছে

ইয়াছিন কবির, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।। সিরাজগঞ্জ জেলা মুক্ত বাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ২ বছরের জন্য মুক্ত বাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় মোঃ মাহবুবুর রহমান বিপ্লব ও সাধারন সম্পাদক মোঃ জুয়েল হোসেন।
মুক্ত বাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির, চেয়ারম্যান আবুল কালাম আজাদ হাওলাদার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
সিরাজগঞ্জ জেলা শাখা মুক্তবাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাহবুবুর রহমান বিপ্লব বলেন, মুক্ত বাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান, মানবসেবাই মুক্তবাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর মূল লক্ষ্য, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করব, অসহায়, পীড়িত, নির্যাতিত, মানুষের , কথাগুলো আমরা তুলে ধরব এবং তাদের পাশে থেকে তাদের সহায়তা করব ইনশাল্লাহ।
নতুন নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ জুয়েল হোসেন বলেন, মুক্তবাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন সংগঠনের একজন কর্মী হতে পেরে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি এবং মুক্তবাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ হাওলাদার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, অসহায় নির্যাতিত মানুষের প্রাপ্ত সম্মান এবং সুযোগ সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর হবে আমাদের অঙ্গিকার।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
Please Share This Post in Your Social Media