কেশবপুর (যশোর) প্রতিনিধি।।কেশবপুরে পরিত্রাণের প্রশিক্ষণ কেন্দ্রে দলিত জনগোষ্ঠীর জ্যবিনমান উন্নয়নে বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণের উদ্যোগে হাউজ ওয়ারিং বিষয়ে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ সোমবার বিকালে সম্পন্ন হয়েছে।
দাতা সংস্থা ইউকে এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংগঠন প্রোমোটিং রাইটস্ অফ দলিত এন্ড এক্সক্লুডেড পিপল (প্রদীপ) প্রকল্পের আওতায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের প্রথম অথিবেষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রশিক্ষনার্থীদের মাঝে টুল বক্স বিতলে করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস। দু’পর্বের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসআর সাঈদ, দলিত ভয়েস ২৪.কম এর বার্তা সম্পাদক আসাফুর রহমান কাজল ও উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস। আরো উপস্থিত ছিলেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম, মনিটরিং অফিসার তাপস মন্ডল, প্রজেক্ট অফিসার শরীফ আহম্মেদ, স্বেচ্ছাসেবী সুমন দাস প্রমুখ। ৩০ জন দলিত যুবককে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন কিশোর কুমার মিত্র ও অনুপ ঘোষ।
কেশবপুরে গবাদী প্রাণী ও হাঁস-মুরগী পালন বিষয়ক ৩ দিন প্রশিক্ষণ সম্পন্ন
কেশবপুর (যশোর) প্রতিনিধি।। কেশবপুর উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল এর প্রশিক্ষণ কেন্দ্রে পরিত্রাণ এর উদ্যোগে দলিত জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে গবাদী প্রাণী ও হাঁস-মুরগী পালন বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী সোমবার বিকালে সম্পন্ন হয়েছে।
পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলামের সঞ্চালনায় দাতা সংস্থা ইউকে এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণ প্রোমোটিং রাইটস্ অফ দলিত এন্ড এক্সক্লুডেড পিপল (প্রদীপ) প্রকল্পের আওতায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল, পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। প্রশিক্ষণে ২০ জন দলিত নারী অংশগ্রহন করে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারীদের মাঝে প্লাস্টিক বালতি বিতরন করা হয়।
কেশবপুরে বৈষম্য বিলোপ আইন পাশের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি।।জাতীয় সংসদে বৈষম্য বিলোপ আইন পাশের দাবীতে কেশবপুর দলিত উন্নয়ন ফোরামের এক মতবিনিময় সভা সোমবার সকালে দলিতের বাস্তবায়নে ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর দলিত উন্নয়ন ফোরামের সভাপতি সুজন কুমার দাসের সভাপতিত্বে ও দলিতের সিডিও দুলাল দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও দলিতের প্রজক্ট ম্যানেজার নজরুল ইসলাম।
বক্তরা অবিলম্বে মহান জাতীয় সংসদে বৈষম্য বিলোপ আইন পাশের জন্য প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম