নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ পুলিশ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন পুলিশ সুপার চুয়াডাঙ্গা। তারই অংশ হিসেবে একের পর এক গণমুখী কার্যক্রম গ্রহণ করেছেন। এরই ধারবাহিকতায় গত ২ তারিখ দৈনিক আকাশ খবর প্রত্রিকায় ‘‘আলমডাঙ্গায় আফু-রেশপতির দিন কাটছে অনাহারে’’ এই সংবাদ দেখে গোপনে খোঁজখবর নেন তিনি। এবং সেই অসহায় বৃদ্ধ দম্পতি আফাজ উদ্দিন ও রেশপতি বেগমের পাশে সকল সহযোগিতার হাত বাড়িয়েছেন চুয়াডাঙ্গার মানবিক পুলিশ সুপার খ্যাত মোঃ জাহিদুল ইসলাম।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে পুলিশ সুপারের উপস্থিতিতে দুই মাসের খাবার ও জীবনসামগ্রীসহ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়।
এছাড়া আরো জানা যায়, আফাজ উদ্দিন প্রথম স্ত্রীর দুই ছেলে ও দ্বিতীয় স্ত্রী তিন ছেলে ও চার মেয়ে রয়েছে। তার দ্বিতীয় স্ত্রীর ছেলে সন্তানেরা কৌশলে সকল সম্পত্তি লিখে নিয়ে যান। এতে ক্ষুব্ধ হয়ে অন্য সন্তানেরা তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। ফলে অসহায় হয়ে পড়েন আফাজ উদ্দিন ও তার স্ত্রীর। কিছুদিন আগে তার স্ত্রীর প্যারালাইজড হয়ে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। এতে অনাহারে দিনযাপন করছিলেন তারা। পরে পুলিশ সুপার তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এসময় তিনি জীবন যাপনের দায়িত্ব গ্রহণ করে নতুন পোষাক, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চিকিৎসার ঔষধসহ নগদ অর্থ প্রদান করেন।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু