শার্শা প্রতিনিধি।। শার্শা বাগআঁচড়ায় নির্বাচনী সহিংসতায় আহত মোস্তাক ধাবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । সে বাগআঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আঃখালেক ধাবক এর ছেলে। গত ১৬ নভেম্বর রাতে চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুল এর সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে তার উপর আঘাত করে।এতে সে গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন ।
এলাকাবাসী জানান শার্শা বাগআচড়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আঃখালেক এর সর্মথকরা বাগআচড়া সাতমাইল পশুর হাট থেকে বাড়ি ফেরার পথে বায়তুল মামুর জামে মসজিদ এর সামনে তাদের উপর বাগআচড়ার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুল এর সমর্থকরা হামলা চালায় এতে বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের সমর্থক মোস্তাক ধাবক সহ আরো ২ জন গুরুতর আহত হয়।
তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। আহত সাতমাইল পশু হাটের ইজারাদার ও ইউনিয়ন আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল খালেক খতিব ধাবক এর বড় ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তাক ধাবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। পরে আজ রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মোস্তাক ধাবকের মৃত্যু হয়।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম