নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুটিং কন্সটেবল (টিআরসি) পদে নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতার পরিচয় দিল যশোর জেলা পুলিশ।
গতকাল রাতে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের টিআরসি পদে নিয়োগের ফল প্রকাশ ও কৃতকার্য প্রার্থীদের অভিনন্দন জানানোর ব্যবস্থা করা হয়। সেখানে জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ফল প্রকাশ ও কৃতকার্য প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
টিআরসি পদের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে টিআরসি পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছি। কোন প্রকার অবৈদ লেনদেন ছাড়াই এই নিয়োগ পরীক্ষা হয়েছে। যদি কেউ কোন কিছু বিনিময় করেন তবে এটা তার দায়ভার। সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হয়। পরীক্ষার্থীদের উচ্চতা বাছাই, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, খেলাধুলা, সাঁতারসহ অন্যান্য প্রতিযোগীতার মাধ্যমে যাছাই বাছাই প্রার্থীদের নির্বাচন করা হয়। সেখান থেকে আরোও পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণদের নিয়োগের জন্য নির্বাচন করা হয়।
বাংলাদেশ পুলিশকে দুর্নীতিমুক্ত করার এই ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ, পুলিশ হেডকোয়ার্টার্সের নিয়োগ সংশ্লিষ্ট তদারকি কমিটির সদস্যগণ, এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসারবৃন্দরা।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু