শার্শা প্রতিনিধি।। শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় এবং বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মুজিব শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
এসময় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন
উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারী দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
পরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা,পুলিশ, আনছার, ফায়ারসার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে অভিবাদন গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর-১ এর সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা থানা অফিসার ইনচার্জ বদরুল আলম সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, চিত্রাংকন, আলোচনা সভা, পুরস্কার বিতরণী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম