আমাদেরবাংলাদেশ ডেস্ক: মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ পুলিশ অফিসারের সম্মাননা পেলেন ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশ উপ-পরিদর্শক (এস আই) আব্দুল আজিজ। সবার থেকে বেশি মাদকদ্রব্য উদ্ধার করে সেরাদের তালিকায় প্রথম স্থানকরে নিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকা জেলা পুলিশের মিলব্যারাক সম্মেলন কক্ষে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদারের হাত থেকে এই সম্মাননা পদক গ্রহণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) দক্ষিণ মাসুম আহাম্মেদ ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-উত্তর) সাঈদুর রহমান পিপিএম, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাশার পিপিএম (বার)।