আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না,অবশেষে ধর্ষণ মামলার পলাতক আসামি বজলু গাজীর। ধর্ষণের ১ মাস ৬ দিন পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভোর রাতে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক ধর্ষক বজলু গাজী শার্শা থানার রুদ্রপুর গ্রামের আনসার আলী গাজীর ছেলে। আর এ ঘটনার পর থেকেই পলাতক ছিল ধর্ষক বজলু গাজী। উল্লেখ্য,৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে,প্রায় সময় একা পেয়ে তাকে কুপ্রস্তাব দিতো বখাটে প্রাইভেটকার চালক বজলু গাজী।
গত ২১ শে ডিসেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। এ সময় ওঁৎ পেতে থাকা বজলু গাজী তাকে জোরপূর্বক ধরে একটি ঘরে নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মুখে ওড়না পেঁচিয়ে তাকে ধর্ষণ করে। পরে তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে বজলু তাকে ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়।
পরিবারকে জানালে তার পিতা মফিজুল ইসলাম ওই রাতেই বাদী হয়ে বজলুকে আসামি করে শার্শা থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ বজলুকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখে। এমতাবস্থায় আজ ভোরে ঢাকার পল্লবী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। বজলুর বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে বলে জানায় এলাকাবাসী।
উক্ত বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খানের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক-কে তিনি বলেন,গ্রেপ্তারের পর ধর্ষক বজলু গাজীকে যশোর আদালতে পাঠানো হয়েছে ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম